মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম

রেজাউন নবী  avatar   
রেজাউন নবী
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি

মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১ মে) প্রকাশিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তারিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা বজায় রাখার স্বার্থে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন।
এ কারণে তিনি মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।

Không có bình luận nào được tìm thấy

News Card Generator