মুকসুদপুরে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুরে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা

রেজাউন নবী  avatar   
রেজাউন নবী
মুকসুদপুরে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা
মুকসুদপুরে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

মুকসুদপুরে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের তিন নেতা দলীয় সকল পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) নিজ নিজ লিখিত বক্তব্যে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী মোঃ ওহিদুল ইসলাম এবং গোবিন্দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক পরেশ বিশ্বাস আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তারা জানান, ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। একই সঙ্গে দেশ, জাতি ও সমাজের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

לא נמצאו הערות


News Card Generator