হবিগঞ্জে বর্বরোচিত হামলার ঘটনায় গুরুতর আহত ১৮ বছর বয়সী তরুণ আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বিস্তারিত পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেন
সারজিস আলমের ফেসবুক পোস্ট অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার সময় ছাত্রদলের সন্ত্রাসী বাহিনীর হাতে আক্রান্ত হন ১৮ বছর বয়সী তরুণ আলিফ হামলাকারীরা তার চোখে সরাসরি রড দিয়ে আঘাত করে রক্তক্ষরণরত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে, হাসপাতালের মূল ফটকের সামনে হামলাকারীরা পুনরায় তাদের ওপর চড়াও হয়
পোস্টে আরও জানানো হয়, হামলার সময় আলিফের চোখ থেকে ক্রমাগত প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এমনকি হামলাকারীরা তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়ার মতো সুযোগ পর্যন্ত দেয়নি এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে আহত আলিফকে আর কালক্ষেপণ না করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
পরবর্তীতে সেখানে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এনসিপি নেতৃবৃন্দ চিকিৎসকের বরাতে সারজিস আলম জানান, আলিফের আঘাতপ্রাপ্ত একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে চিকিৎসকরা তাকে অতি দ্রুত ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের (সার্জারি) ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentari 0