কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত | আই নিউজ বিডি

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সাংগঠনিক বিশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
Eidok-এ শেয়ার
কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
ছবি: সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২৭ জুলাই) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সার্বিক স্বার্থ বিবেচনায় জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুলাউড়া পৌর বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা,নীতি ও আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম,নেতৃত্ব ও পরবর্তী করণীয় বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ,সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এবং মিফতাহ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়েছে।

অন্যদিকে,মঙ্গলবার (২৮ জুলাই) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হলেও কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন פוליטיקה টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা פוליטיקה গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল פוליטיקה গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় פוליטיקה জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views