ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে… | আই নিউজ বিডি

হবিগঞ্জ

ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি সারজিস আলম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র বিচার দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজ...
Eidok-এ শেয়ার
ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি সারজিস আলম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র বিচার দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। সারজিস আলম অভিযোগ করেন, হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের বেধড়ক মারধর করেছে এবং আহতদের হাসপাতালে নিতেও বাধা দিয়ে

ছে। তিনি বলেন, “কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। ক্যামেরা, ফোন সব ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী বাহিনী নিয়ে গেছে। আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে।” হাসপাতালের সামনেও হামলার শিকার হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা যখন আহত সাত-আটজন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলাম, তখন চব্বিশের জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী ঢাকা মেডি

কেলের গেটে আক্রমণ করেছিল, ঠিক একইভাবে ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা আমাদের ওপর হামলা চালায়। আমাদেরকে হাসপাতালেও ঢুকতে দেয়নি। এমনকি আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারা হয়েছে, ইট মারা শুরু করেছে।” এ সময় পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে সারজিস আলম বলেন, “আমরা এখানে পুলিশ দেখেছি। এত বড় হামলার পরেও তারা পেছনে দাঁড়িয়ে নাটক দেখছে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে—এটা কি তারেক রহ

মানের সন্ত্রাসী বাহিনী? শুধুমাত্র দ্বিমত বা সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করা হচ্ছে? সালাহউদ্দিন আহমদকেও জবাব দিতে হবে, তারা কি এই জি কে গউছদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রেখেছেন কি না।” হামলার বিচার দাবি করে এনসিপির এই নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, “এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদের মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। কিন্তু এর বিচার ও জবাব দিতেই হবে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি বাংলাদেশ ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 61 ভিউ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি বাংলাদেশ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 81 ভিউ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 86 ভিউ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 69 ভিউ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় বাংলাদেশ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 58 ভিউ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ বাংলাদেশ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 81 ভিউ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন বাংলাদেশ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 50 ভিউ