ময়মনসিংহ

ময়মনসিংহে ঈদুল ফিতর উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা, তারাকান্দা ও গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।..
Eidok-এ শেয়ার
ময়মনসিংহে ঈদুল ফিতর উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান
ছবি: সংগৃহীত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ন্যায্য ভাড়া নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের বিশেষ অভিযান চলছে। অসাধু পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। তার তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা, তারাকান্দা ও গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের অভিযোগে অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যর্থ পরিবহন মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়। এছাড়া, ট্রাকে অবৈধভাবে যাত্রী পরিবহনের ঘটনায় বাধা দেওয়া হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, "ঈদে যাত্রীদের হয়রানি ও অস্বাভাবিক ভাড়া আদায়ের কোনো অপপ্রয়াসই সহ্য করা হবে না। মোবাইল কোর্টের পাশাপাশি অভিযান চলমান থাকবে, যাতে কেউ ন্যায্য ভাড়ার বাইরে আদায় করতে না পারে।" যাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 6 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 26 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 34 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ