গোপালগঞ্জে ফিলিস্তিনে গণ'হত্যা ব'ন্ধের দাবিতে মানববন্ধন ও বি'ক্ষোভ… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ফিলিস্তিনে গণ'হত্যা ব'ন্ধের দাবিতে  মানববন্ধন ও বি'ক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সামনে জড়ো হয়েছেন বিভিন..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে ফিলিস্তিনে গণ'হত্যা ব'ন্ধের দাবিতে  মানববন্ধন ও বি'ক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সামনে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

গোপালগঞ্জের বিভিন্ন সংগঠন তাদের ব্যানার হাতে সোমবার (৭ এপ্রিল '২৫) বেলা ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে মানববন্ধন শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করেন। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরাইলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বানও জানান। সোমবার বেলা ১১টায় নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। 
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব মোড়লেরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় লুণ্ঠিত হবে বিশ্ব মানবতা। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আরও বলেন, নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলয় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘ সহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরাইলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরাইলকে সমুচিত জবাব দেবে। উপস্থিত বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহ্বানও জানান।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল בינלאומי চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 80 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ בינלאומי লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 73 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল בינלאומי চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 70 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  בינלאומי আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  61 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ בינלאומי সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 93 Views বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন בינלאומי বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 75 Views কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা בינלאומי কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 77 Views