লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন | আই নিউজ বিডি

লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

কাজী মাহমুদুল হাসান, নাটোর
Eidok-এ শেয়ার
লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

 

নাটোরের লালপুরে স্ত্রী সন্তানের সাথে পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া থান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া থান্দারপাড়া গ্রামের মৃতঃ তফের উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম (৫০) মাদকাসক্ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় লালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগানোর ঘটনার পর স্থানীয়রা আমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম ও তার স্ত্রী সন্তান সহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে সে নিজেও মাদকাসক্ত মাঝে মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া মারামারি লেগেই থাকে।

 

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 46 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 55 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 55 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 47 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views