পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

প্রতি বছরের মতো এবারও পাঁচবিবি শিক্ষার্থী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

 

 

 

 

শুক্রবার সকালে পৌর শহরের লাঙ্গলহাটিতে সমিতির নিজস্ব অফিস প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আবু রায়হান মুকুল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কৃষিবিদ আজমল হোসেন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজু, উপদেষ্টা রেদওয়ানুল হক রাজু, বিচারক মো. আব্দুল হাই, মো. মশিউর রহমান, ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠু, মো. মাহবুব রহমান, প্রভাষক শিপ্রা সরকার, মো. এনতাজ মণ্ডল, সাবেক কার্যকরী কমিটির সহ-সভাপতি ফিরোজ হোসেন ফাইন, মেহেদী হাসান, সহ-সভাপতি আখের আউয়াল, সাধারণ সম্পাদক বিকি কুমার, মাহফুজা রাহাত, রায়হান হোসেন রিংকু, সাদিয়া আহমেদ দীপ্তি ও জাকারিয়া ইসলাম প্রমুখ।

 

বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। দেশপ্রেম জাগ্রত করে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।

 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার হিসেবে বার্ষিক প্রকাশনা "প্রবাহ", নতুন বছরের ক্যালেন্ডার, ক্রেস্ট ও মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রদান করা হয়।

 

উল্লেখ্য, জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী সংগঠন "শিক্ষার্থী সমিতি, পাঁচবিবি" ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন শিক্ষার্থীদের উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ আন্তর্জাতিক কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ 89 ভিউ মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন আন্তর্জাতিক মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন 85 ভিউ দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? আন্তর্জাতিক দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? 89 ভিউ কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি 64 ভিউ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 87 ভিউ হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি আন্তর্জাতিক হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 98 ভিউ চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল আন্তর্জাতিক চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 122 ভিউ