যশোরে এমপির বাড়ি ঘেরাও ও ভাঙচুর: মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি | আই নিউজ বিডি

যশোর

যশোরে এমপির বাড়ি ঘেরাও ও ভাঙচুর: মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি

যশোরে এমপি গোলাম রছুলের বাড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে! ঘটনার নেপথ্যে এক মানসিক রোগীর আচরণ নাকি রাজনৈতিক ইন্ধন? জেনে নিন আসল কারণ...
Eidok-এ শেয়ার
যশোরে এমপির বাড়ি ঘেরাও ও ভাঙচুর: মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি
ছবি: সংগৃহীত

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাসভবনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ ও মারপিটের অভিযোগ এনে একদল ক্ষুব্ধ জনতা এ হামলা চালায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে

এদিকে জামায়াতের মিডিয়া উইং থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ সদস্যের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে 'সিজোফ্রেনিয়া' নামক জটিল মানসিক রোগে ভুগছেন তিনি বাংলাদেশ ও ভারতের হায়দরাবাদের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন জামায়াত মিডিয়া উইং অনন্যার চিকিৎসার বেশ কিছু প্রাসঙ্গিক নথি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে

সংগঠনটির অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উসকানিতেই একজন মানসিক ভারসাম্যহীন নারীর ঘটনাকে কেন্দ্র করে মব তৈরি করা হয়েছে একই সাথে এমপির বাসভবনে হামলা চালিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অসত্য তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে

অন্যদিকে নিজ ফেসবুক পেজে দেওয়া এক আকুল ভিডিওবার্তায় এমপি গোলাম রছুল জানান, স্থানীয় একটি মাদ্রাসায় যাতায়াতের জন্য নিজেদের কেনা রাস্তা খোলা রাখা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এই রাস্তা নিয়ে কথা-কাটাকাটির জেরেই তার মানসিক অসুস্থ মেয়ের সঙ্গে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে

ভিডিওতে এমপি গোলাম রছুল নিজের মেয়ের মানসিক রোগের বিবরণ নিশ্চিত করে তার চরম নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্বৃত্তরা গানপাউডার মজুদ করে রেখেছে এবং যেকোনো সময় তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে বর্তমানে পুরো এলাকা জুড়ে কড়া নজরদারি বজায় রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 57 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views