সরকারি বরাদ্দে নির্মিত রাস্তা দখলের অভিযোগ, চলাচলে দুর্ভোগ… | আই নিউজ বিডি

সরকারি বরাদ্দে নির্মিত রাস্তা দখলের অভিযোগ, চলাচলে দুর্ভোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত একটি রাস্তার অংশ দখল করে চলাচলে বাধা দেওয...
Eidok-এ শেয়ার
সরকারি বরাদ্দে নির্মিত রাস্তা দখলের অভিযোগ, চলাচলে দুর্ভোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ছবি: সংগৃহীত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত একটি রাস্তার অংশ দখল করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে ওই সড়ক ব্যবহারকারী কয়েকটি পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি অবমুক্ত করার দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে কাজের

বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় সরকারি বরাদ্দে মাটি দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, সম্প্রতি রাস্তার শেষ অংশে জাঙ্গলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফফজুল হক মোল্লার বাড়ির সামনে আনুমানিক ৫০ থেকে ৬০ ফুট রাস্তা নিজেদের জমির দাবি করে কুদ্দুস মোল্লার ছেলে শামসুল হক গং এবং ফজলুল হক মোল্লার ছেলে রুবেল গং দখলে নেন। ভুক্তভোগীদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে অভি

যুক্তরা ওই রাস্তা দিয়ে পেছনের বাড়ির বাসিন্দাদের চলাচল করতে দেবেন না বলে দাবি করে রাস্তার অংশটি দখল করেছেন। তবে জমির মালিকানার পক্ষে যারা রাস্তা দখল করেছে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলেও অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট জমির এসএ (SA) ও আরএস (RS) রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, যে জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে  সেই জমির বৈধ মালিক হিসেবে যাদেরকে চলাচলে

বাধাগ্রস্ত করা হচ্ছে তাদের পরিবারের দাদার নামই রেকর্ডভুক্ত রয়েছে। এদিকে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তার একটি অংশ দখল হয়ে যাওয়ায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে পেছনের বাড়িগুলোর বাসিন্দারা বিকল্প পথের অভাবে ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে সরকারি রাস্তা অবমুক্ত এবং সকলের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés