ডুমুরিয়ার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু… | আই নিউজ বিডি

ডুমুরিয়ার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ ট...
Eidok-এ শেয়ার
ডুমুরিয়ার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০ টা থেকে উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে দি ফলোস ফাউন্ডেশন’র আর্থিক সহায়

তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা, পরামর্শ, পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ড ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী বলেন, অর্থাভাবে অনেক সাধারণ মানুষ চোখের মতো গুরুত্ব

পূর্ণ অঙ্গের সঠিক চিকিৎসা করাতে পারেন না। গ্রামীণ জনপদের এই মানুষদের অন্ধত্বের হাত থেকে রক্ষা করতে এবং তাদের চোখের আলো ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগের কাজ এ সংগঠন করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে । উক্ত চক্ষু ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এ এম আম

িনুর রহমান। ক্যাম্প সমন্বয়ক এফ এম নাহিদ হাসান, চিকিৎসক আল আমিন, প্রোগ্রাম ইনচার্জ মোঃ রেজা, আঃ কাইউম বাদশা, সামরুল ইসলাম, নূরুল ইসলাম, এ এম রুহোল আমি, জি এম হেলাল, হাবিবা খাতুন, মনিরা খাতুন, সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ज़िला समाचार জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের ज़िला समाचार ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views