বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Eidok-এ শেয়ার
বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
ছবি: সংগৃহীত

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহধর্মিণী বেগম নুর আফরোজ হেপী

গোলাম সরোয়ার হিরু ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন জাতীয় রাজনীতিতে প্রবেশের পূর্বে তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দীর্ঘদিন পাথরঘাটার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন

তিনি ১৯৯৬ খ্রিষ্টাব্দের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিচিতি লাভ করেন তার রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময়ে তিনি ইসলামী ঐক্যজোট, বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন

পরবর্তীকালে ২০১৩ খ্রিষ্টাব্দে বরগুনা-২ আসনের উপনির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের 'হাতপাখা' প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন এছাড়া ২০২৩ খ্রিষ্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করলে বিষয়টি স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 38 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 81 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 106 Views