সিংড়ায় ভেঙে যাওয়া সড়কে জরুরি সংস্কার, দুর্ভোগ থেকে স্বস্তি পেল… | আই নিউজ বিডি

সিংড়ায় ভেঙে যাওয়া সড়কে জরুরি সংস্কার, দুর্ভোগ থেকে স্বস্তি পেল এলাকাবাসী

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে সড়ক ভেঙে পানি প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
Eidok-এ শেয়ার
সিংড়ায় ভেঙে যাওয়া সড়কে জরুরি সংস্কার, দুর্ভোগ থেকে স্বস্তি পেল এলাকাবাসী
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে সড়ক ভেঙে পানি প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

পরে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয়ের নির্দেশে এবং চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জরুরি উদ্যোগ নিয়ে ভাঙা অংশে বাঁধ নির্মাণের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিপাতের কারণে বড়িয়া ছোট ব্রিজসংলগ্ন সড়কের পশ্চিম পাশে ভাঙন দেখা দেয়। একপর্যায়ে ভাঙা অংশ দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ, বিভিন্ন ধরনের যানবাহন এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হন। অনেককে বিকল্প পথ ব্যবহার করতে হয়, আবার অনেকেই ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পারাপার করেন।

এ অবস্থায় বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয়ের নির্দেশনা এবং অ্যাডভোকেট আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কের ভাঙা অংশে বাঁধ নির্মাণের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করা হয়। এতে তাৎক্ষণিকভাবে সড়কের আরও ক্ষয়রোধ সম্ভব হয় এবং স্থানীয়দের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

এ সময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শের আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমেছে। তবে ভবিষ্যতে যাতে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সড়কটির স্থায়ী সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views