ভোলাহাট  ধরমপুর মাদ্রাসা মোড়ে  বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার ছুরিকাঘাতে, আহত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোলাহাট  ধরমপুর মাদ্রাসা মোড়ে  বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার ছুরিকাঘাতে, আহত..

Md Rony Rojob avatar   
Md Rony Rojob
ভোলাহাট  ধরমপুর মাদ্রাসা মোড়ে  বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার ছুরিকাঘাতে, আহত..
ভোলাহাট  ধরমপুর মাদ্রাসা মোড়ে  বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার ছুরিকাঘাতে, আহত..
ছবি: সংগৃহীত
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে   মঙ্গলবার( ১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ধরমপুর গ্রামের হাফিজুলের ছেলে মারুফ (১৪)  চা-সিগারেটের দোকানে যায় একই গ্রামের রুনুর ছেলে মেহেদী। মেহেদী দোকানদার মারুফের কাছে সিগারেট বাকিতে চায়। দোকানদার বাকিতে দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী দোকানে রাখা ধারালো অস্ত্র দিয়ে মারুফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মারুফের বাম হাতের কনুই ও কোমরের পাশ দিয়ে পেটে আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ. ওয়াজিদ ফরহাদ জানান, আহতের পেটে ছুরি বিদ্ধ থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকিতে ছুরিটি বের করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি মো. আব্দুল বারিক বলেন,ন  ঘটনার পর অভিযুক্ত মেহেদীকে ধরতে পুলিশের অভিযান চলছে। আহতের পরিবারকে আইনগত সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।ণ

コメントがありません


News Card Generator