ঢাকা

ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইল আজমেরী গ্লোরী পরিবহন, ২৪ ঘণ্টা হাফ ভাড়ার প্রতিশ্রুতি

****
Eidok-এ শেয়ার
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইল আজমেরী গ্লোরী পরিবহন, ২৪ ঘণ্টা হাফ ভাড়ার প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ক্ষমা চেয়েছে আজমেরী গ্লোরী পরিবহন কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৬ জুন) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর একটি লিখিত অঙ্গীকারনামায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেওয়া হয়।

অঙ্গীকারনামায় আজমেরী গ্লোরী পরিবহন কর্তৃপক্ষ জানায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সকল শিক্ষার্থীরা প্রতিদিন ২৪ ঘণ্টা হাফ ভাড়ায় যাতায়াতের সুবিধা পাবেন। সাম্প্রতিক ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত হেল্পারের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

বিষয়টি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলামের সঙ্গে আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।

অঙ্গীকারনামায় আজমেরী গ্লোরী পরিবহনের পরিচালক মো. কামরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম এবং সদস্য মো. রাশেদুজ্জামান স্বাক্ষর করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ অপরাধ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 22 ভিউ স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার অপরাধ স্বর্ণালংকার-টাকা লুটের পর এবার প্রাণনাশের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার 28 ভিউ মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার অপরাধ মাধবপুরে একই দিনে দুই ত'রুণীর মর'দেহ উ'দ্ধার 103 ভিউ ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন অপরাধ ঢাকায় গ্রেপ্তার শ্যামনগরের সাবেক এমপি দোলন 87 ভিউ বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল অপরাধ বিয়ানীবাজারে বাড়ছে মাদকের বিস্তার নিয়মিত অভিযানের পরও উদ্বেগ কাটছে না, কঠোর পদক্ষেপ চান সচেতন মহল 79 ভিউ ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই অপরাধ ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের জাল, মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার দুই 60 ভিউ ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট অপরাধ ১২ দিনে ৭৮ ককটেল ও ৭৪ পরিবহনে অগ্নিসংযোগ: জননিরাপত্তায় নজিরবিহীন সংকট 69 ভিউ