নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন… | আই নিউজ বিডি

নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার

নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার..
Eidok-এ শেয়ার
নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার
ছবি: সংগৃহীত

নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজ করে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনায় এসেছেন।

সম্প্রতি তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে উপজেলার জোড়া ব্রিজ থেকে বিজিবি ক্যাম্প হয়ে প্রতাপপুর পর্যন্ত যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল ও খানাখন্দে ভরা রাস্তাটি ইট ও আদলা দিয়ে চলাচলের উপযোগী করে মেরামত করে দিয়েছেন।

রাস্তাটির এই বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে জনসাধারণের এই চরম দুর্ভোগ লাঘবে আবুল বাশারের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তিনি সর্বসাধারণের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আবুল বাশার সবসময়ই এলাকার মানুষের যেকোনো সমস্যায় এবং সুখে-দুঃখে পাশে দাঁড়ান। দীর্ঘদিন ধরে তিনি নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, যা তাকে সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।

সমাজসেবা ও মানবউন্নয়নের এই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাঁকা ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম শোনা যাচ্ছে।

দলমত নির্বিশেষে সাধারণ মানুষ মনে করছেন, আবুল বাশারের মতো একজন জনবান্ধব, নিঃস্বার্থ ও উন্নয়নকামী মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হলে বাঁকা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে।

এলাকাবাসীর এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার জানান, পদের লোভ বা প্রচারের জন্য নয়, বরং মানবিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি সবসময় কাজ করে আসছেন। ভবিষ্যতে নির্বাচিত হতে পারলে বাঁকা ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করবেন।

注释 0

没有找到评论

相关文章

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 其他 ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 其他 সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views