দেলদুয়ারে মোবাইল কোর্টের অভিযানে ৫ জনের শাস্তি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দেলদুয়ারে মোবাইল কোর্টের অভিযানে ৫ জনের শাস্তি

RASEL SIKDER avatar   
RASEL SIKDER
দেলদুয়ারে মোবাইল কোর্টের অভিযানে ৫ জনের শাস্তি
দেলদুয়ারে মোবাইল কোর্টের অভিযানে ৫ জনের শাস্তি
ছবি: সংগৃহীত
****
দেলদুয়ারে মোবাইল কোর্টের অভিযানে ৫ জনের শাস্তি
 
রাসেল সিকদার, টাঙ্গাইল  প্রতিনিধি-
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি এলাকায় গত ১৫/০৬/২০২৬ ইং তারিখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। এ সময় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে ৪ জনকে অর্থদণ্ড এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পরিচালিত এ অভিযানে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator