-সালাউদ্দিন আকবর , নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
পরিবারে মা-বাবার মর্যাদা রক্ষা এবং শিশুদের নিরাপদ ও সুস্থ বেড়ে ওঠা নিশ্চিত করতে ঢাকার কেরানীগঞ্জে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের ‘গুড টাচ ও ব্যাড টাচ’ (ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ) শেখানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মাকে নির্যাতন করায় কঠোর বার্তা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কেরানীগঞ্জ, মো: ওমর ফারুক তাঁর বক্তব্যে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, "মাকে নির্যাতন করায় সম্প্রতি এক সন্তানকে আমরা আইনের আওতায় এনে জেলে পাঠিয়েছি। বৃদ্ধ ও জন্মদাত্রী মায়ের ওপর যেকোনো ধরনের নির্যাতন কোনোভাবেই বরদাশত করা হবে না। পারিবারিক অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।"
শিশুর সুরক্ষায় 'গুড টাচ, ব্যাড টাচ' শিক্ষা সন্তানদের প্রতি মা-বাবার দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, "বর্তমান সময়ে আপনার কন্যা সন্তানকে কার সাথে ছাড়বেন আর কার সাথে ছাড়বেন না, তা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একদম ছোটবেলা থেকেই শিশুদের ‘Good touch’ এবং ‘Bad touch’ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে, যাতে তারা নিজেদের নিরাপদ রাখতে পারে।"
একই বিষয়ে সহমত পোষণ করে কেরানীগঞ্জ মডেল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, "আপনার শিশুকে ভালো এবং খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করুন। অনেক সময় শিশুরা ভয়ের কারণে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো চেপে যায়। মা-বাবাকে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন যেকোনো সমস্যা শিশু নির্ভয়ে শেয়ার করতে পারে।"
জনসচেতনতার আহ্বান
সভায় বক্তারা উপস্থিত সকল অভিভাবককে নিজ নিজ পরিবারে নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর এবং শিশুদের সামাজিক ও মানসিক সুরক্ষায় আরও বেশি সময় দেওয়ার অনুরোধ জানান। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।