নিজের দুই সন্তানের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ মিল ‘মিরাকল’।
তার দাবি, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম স্থানীয় প্রশাসন যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে নির্ধারণ করেছে।
প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকার নতুন এ দুই ইউনিয়ন গঠনের গেজেট গত ১১ জুন প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রীর দুই সন্তানের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। দুই নতুন ইউনয়েনের নামের সঙ্গে এ নিয়ে মিল থাকায় সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট