জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন ১০৭৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় আবারও এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। তবে বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয় জনসাধারণের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা দিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নজরে এনে সহযোগিতা করেন। ফলে তাকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো সম্ভব হয়নি।
বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিষয়টি নিয়ে বিজিবি নিবিড়ভাবে নজরদারি করছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকে এক ব্যক্তি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকে এক ব্যক্তি..
ছবি: সংগৃহীত
Không có bình luận nào được tìm thấy