চট্টগ্রাম-৪ আসনের প্রার্থিতা বৈধতা মামলা: আপিল শুনানি শেষ, রায় ৩০ জুন | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থিতা বৈধতা মামলা: আপিল শুনানি শেষ, রায় ৩০ জুন

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থিতা বৈধতা মামলা: আপিল শুনানি শেষ, রায় ৩০ জুন
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম-৪ আসনের প্রার্থিতা বৈধতা মামলা: আপিল শুনানি শেষ, রায় ৩০ জুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৪ আসনের প্রার্থিতা বৈধতা মামলা: আপিল শুনানি শেষ, রায় ৩০ জুন
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি
 
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতা-সংক্রান্ত আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ওই রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন কি না।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপত্তি ওঠে। তবে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেন আদালত। এর মধ্যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেনি।
সোমবারের শুনানিতে আদালতের সহায়ক (অ্যামিকাস কিউরি) হিসেবে অংশ নেন সিনিয়র আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী।
সব পক্ষের বক্তব্য ও শুনানি শেষে আপিল বিভাগ আগামী ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। রায়ের পরই চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল এবং আসলাম চৌধুরীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়টি স্পষ্ট হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Районные новости খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 54 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Районные новости ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 37 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Районные новости ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Районные новости সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Районные новости চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 72 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Районные новости চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 39 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Районные новости চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views