বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি | আই নিউজ বিডি

বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।..
Eidok-এ শেয়ার
বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ জুন ২০২৬) হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী। তিনি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন,“পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং মানুষের সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বর্ষা মৌসুমে প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা উচিত।”

তিনি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

commentaires 0

Aucun commentaire trouvé