শরিফুল ইসলাম ৬/৪৮! অল্পের জন্য ৩-০ হলো না (২-১); টাইগারদের অসি-বধ! | আই নিউজ বিডি

শরিফুল ইসলাম ৬/৪৮! অল্পের জন্য ৩-০ হলো না (২-১); টাইগারদের অসি-বধ!

সফরকারী অসি বাহিনীর বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজ বাংলাদেশের। যা অনুষ্ঠিত হয় (০৯-১৪ জুন) ঢাকার মিরপুরে।..
Eidok-এ শেয়ার
শরিফুল ইসলাম ৬/৪৮! অল্পের জন্য ৩-০ হলো না (২-১); টাইগারদের অসি-বধ!
ছবি: সংগৃহীত

সফররত ক্যাঙ্গারু শিবিরকে ২-১ ব্যবধানে পরাস্ত করে নিজেদের ওডিআই ইতিহাসে প্রথমবারের মতো অসি-বধ কাব্য লিখেছে স্বাগতিক টাইগার শিবির! যদিও সিরিজ নির্ধারণ হয়ে গিয়েছিল গত ১১ জুন ২য় ওয়ানডেতে-ই! কাল (১৪ জুন) ছিল নিয়ম রক্ষার শেষ ম্যাচ। যে ম্যাচে একপর্যায়ে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান হাতে ৫ উইকেট এবং বল বাকি ২৯ টি। সেখান থেকে তারা ম্যাচ জিততে পেরেছে ঠিকই। কিন্তু ঐ কয়টা রান তুলতে তাদের হারাতে হয়েছে ৪ উইকেট এবং বল খেলতে হয়েছে ২৬ টি! কোনোমতে হোয়াইট ওয়াশ থেকে রক্ষা আরকি! 

এ সফরে অসি টিম যদিও প্রথম সারির দল নিয়ে আসেনি। তবুও তাদের বিরুদ্ধে সিরিজ জয়কে মোটেও হালকা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ১ম ওয়ানডেতে (বৃষ্টির কারণে ডি. এল. মেথডে) ৮৬ রানে এবং ২য় ওয়ানডেতে (একই পদ্ধতিতে) ৫ উইকেটে জয় পায়। আর শেষ ম্যাচে তো অসিরা মাত্র ১ উইকেটের কষ্টার্জিত জয় অর্জন করে।

১ম ম্যাচঃ বাংলাদেশ ২৮৪/৮ (৫০); মোসাদ্দেক হোসেন ৮৬* (৭০), নাজমুল শান্ত ৬৭ (৮৬), তানজিদ তামিম ৫৪ (৪৪)। (অস্ট্রে.) নাথান এলিস ৩/৩৮।  অস্ট্রেলিয়া ১৯১/৯ (৪২.২); ক্যামেরন গ্রীন ৫২* (৬৬)। (বাং.) নাহিদ রানা ৪/৪১। ম্যাচসেরা- মোসাদ্দেক। 

২য় ম্যাচঃ অস্ট্রেলিয়া ১৮৭/৮ (৪২); মার্নাস ল্যাবুশেন ৫৫* (৮৫), জাভিয়ের বার্টলেট ৫২ (৪৮); (বাং.) মুস্তাফিজ ৩/২৭, তাসকিন আহমেদ ৩/৩৩।  বাংলাদেশ ১৯৫/৫ (৩৫); সৌম্য সরকার ৪২ (৪৭), তৌহিদ হৃদয় ৪০* (৫৫)। ম্যাচসেরা- মুস্তাফিজ। 

৩য় ম্যাচঃ বাংলাদেশ ২৭৪/৫ (৫০); তৌহিদ হৃদয় ৮৩ (৮৮), লিটন দাস ৫৮* (৭৮), মোসাদ্দেক হোসেন ৫৬* (৫১)।  অস্ট্রেলিয়া ২৭৭/৯ (৪৯.৩); কুপার কনোলী ১৪৯ (১৩৪)। (বাং.) শরিফুল ইসলাম ১০-১-৪৮-৬। ম্যাচসেরা- সি. কনোলী। 

"প্লেয়ার অব দ্য সিরিজ"- বেশ কিছুদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি (২টি ফিফটি সহ) ১৫৭ রান এবং ২টি উইকেট নিয়েছেন। 

 

[তথ্যঃ ক্রিকবাজ।]

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Noticias Deportivas নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 82 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Noticias Deportivas শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 116 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Noticias Deportivas শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 137 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Noticias Deportivas অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 127 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Noticias Deportivas শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 101 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Noticias Deportivas খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 147 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Noticias Deportivas সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 125 Views