ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা..
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে নকল ও ক্ষতিকর প্রসাধনী সামগ্রী এবং অবৈধ বিস্ফোরক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের বিপরীতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। 

অভিযানে দেখা যায়, রাজু আহমেদ নামে এক ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই ব্লাস্টিং লাইটিং অ্যান্ড সাউন্ডের আতশবাজি মজুদ ও বিক্রি করছেন। পাশাপাশি অনুমোদনবিহীন হোদা বিউটি ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী সামগ্রীও বিক্রি করা হচ্ছিল।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় রাজু আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। একই সঙ্গে ৫০০ প্যাকেট আতশবাজি, ২৪টি মিসব্র্যান্ডেড হোদা বিউটি ক্রিম, ২টি মেকআপ বক্স, ১০টি ফর্সাকারী প্রসাধনী, ১০টি চুলের তেল এবং ১টি হ্যান্ডওয়াশ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব পণ্যের মধ্যে কিছু নকল এবং কিছু মেয়াদ ও মানসংক্রান্ত বিধি বিধান লঙ্ঘন করে বাজারজাত করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল, থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্য ও জননিরাপত্তার স্বার্থে নকল, ভেজাল ও ক্ষতিকর পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Inga kommentarer hittades


News Card Generator