জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও… | আই নিউজ বিডি

বাগেরহাট

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

****
Eidok-এ শেয়ার
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বাগেরহাট  প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা।

‍বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনি নকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান জেলা তাঁতীদলের সাবেক সভাপতি   ফারুক শেখ, যুগ্ম-আহ্বায়ক এনামুল ইসলাম, প্রমুখ। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 16 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 74 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views