কেন্দুয়ায় বন্যায় সহায়তার কার্ড নিয়ে বিতর্ক: টাকা দাবির অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার কার্ড বিতরণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনচু মিয়..
Auf Eidok teilen
কেন্দুয়ায় বন্যায় সহায়তার কার্ড নিয়ে বিতর্ক: টাকা দাবির অভিযোগ
Foto: Archiv

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একই ওয়ার্ডের বাসিন্দা মাসুদ মিয়াকে অভিযোগ করতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, বন্যার পানিতে তাঁর প্রায় ৯০ শতাংশ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও সরকারি সহায়তার কার্ড পেতে তিনি বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

 

মাসুদ মিয়ার অভিযোগ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনচু মিয়া তাঁকে কার্ড পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা দিতে বলেছেন। এমনকি টাকা না দিলে কার্ড পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সহায়তা পেতে কোনো ধরনের অর্থ লেনদেনের প্রশ্নই আসে না এবং এ ধরনের অনিয়মের তিনি প্রতিবাদ জানিয়েছেন।

 

মো: বিল্লাল (‘Md Billal’) নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশের পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে যোগাযোগ করা হলে মাসুদ মিয়া ভিডিওতে দেওয়া বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন।

 

রোববার (১৪ জুন) বলাইশিমুল ইউনিয়ন পরিষদ এলাকায় গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এ সময় আলী উছমান, নাজিম উদ্দীন, জামাল, শহিদুল, হেলেনা আক্তার, কাউসার, সোয়া আমিন ও হলুদ মিয়াসহ একাধিক কৃষক অভিযোগ করেন, তাঁদের জমির ধান ক্ষতিগ্রস্ত হলেও তাঁরা কোনো ধরনের সরকারি সহায়তা পাননি। তাঁদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষক বাদ পড়লেও ক্ষতিগ্রস্ত নন এমন কিছু ব্যক্তি সহায়তার তালিকায় স্থান পেয়েছেন।

 

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মো. আনছু মিয়া। তিনি বলেন, আমি মাসুদ মিয়ার কাছ থেকে কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিইনি। তাঁকে বন্যা সহায়তার কার্ড দেওয়ার বিষয়ে আমার সঙ্গে কোনো কথাও হয়নি। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

 

বলাইশিমুল ইউনিয়ন বিএনপি এক নেতা নাম প্রকাশে অনিচ্ছু তিনি মোবাইল ফোনে জানান, ওয়ার্ড বিএনপি নেতা আনছু মিয়া, কার্ড বিতরণে কিছুটা খারাপ অনিয়ম করেছে এ নিয়ে দেন-দরবার পর্যন্ত করা হয়েছে। 

 

এবিষয় বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিছ আলী তালুকদার বলেন, আমাদের ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৮৩৫টি কার্ড বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ফলে সবাইকে কার্ড দেওয়া সম্ভব হয়নি। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যারা কার্ড পাননি, তাদের কেউ কেউ ক্ষোভ থেকে এ ধরনের অভিযোগ করছেন। অভিযোগের পক্ষে কোনো প্রমাণও পাওয়া যায়নি।

 

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, উপজেলায় মোট ৮ হাজার ৯৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু বরাদ্দ এসেছে ৪ হাজার ৯৩৯ জনের জন্য। ফলে প্রায় ৪ হাজার কৃষক ক্ষতিপূরণের আওতার বাইরে থেকে গেছেন। কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ দিকে প্রাকৃতিক দুর্যোগের সময়ে সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 

ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল শাহা জানান, ইউনিয়নভিত্তিক উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রাথমিকভাবে একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। ওই তালিকায় উপজেলার ৮ হাজার ৯৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য বরাদ্দ চাওয়া হয়।

তবে বরাদ্দ পাওয়া যায় মাত্র ৪ হাজার ৯৩৯ জন কৃষকের জন্য। পরবর্তীতে বরাদ্দের সঙ্গে সামঞ্জস্য রেখে তালিকা চূড়ান্ত করতে গিয়ে প্রায় ৪ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক সহায়তার আওতার বাইরে থেকে যান। মূলত বরাদ্দের ঘাটতির কারণেই অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Bezirksnachrichten মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Bezirksnachrichten নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Bezirksnachrichten প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Bezirksnachrichten মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Bezirksnachrichten ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Bezirksnachrichten হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Bezirksnachrichten জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views