শিবিরের নারী নির্যাতন ঘটনার প্রতিবাদে বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের… | আই নিউজ বিডি

বরগুনা

শিবিরের নারী নির্যাতন ঘটনার প্রতিবাদে বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবন্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের..
Eidok-এ শেয়ার
শিবিরের নারী নির্যাতন ঘটনার প্রতিবাদে বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

আতিকুর রহমান আতক শিকদার 


দ্বারা ধর্ষন ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এই বিক্ষোভ মিছিল করে। এসময় বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


‎এসময় তারা “গুমের নাটক করে যারা, দেশ বিরোধী শত্রু তারা, শিবিরের মূলনীতি ভন্ডামি আর মুনাফেকি, শফিক তুই রাজাকার, ধর্ষকদের পাহারাদার, ধর্ষকদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” সহ নানান শ্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি ও বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান রাসেল, কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক  জাহিদুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন!

‎এসময় বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি বলেন, ছাত্রশিবির যে একটি ধর্ষকদের দল তা তারা বার বার প্রমাণ করে। ১৯৭১ সালে তারা রাজাকার, আল বদর, আল শামস ও তাদের ছাত্রসংঘ এদেশের আপামর জনসাধারণের উপর নির্মম নির্যাতন ও ধর্ষন করে। আমরা এখনও দেখতে পাচ্ছি এই ছাত্রশিবির প্রতিনিধি নারীদের অবমাননা করছে এবং এখন তাকা ধর্ষকরূপে আবির্ভাব হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতিদ্রুত এই ধর্ষকদের বিচারের দাবি জানায়।


বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আবু হানিফ, ছাত্রশিবিরের একজন কেন্দ্রীয় নেতা এক বিধবা নারীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক করে। সর্বশেষ জোরপূর্বক ওই নারীর ভ্রূণ নষ্ট করে। যার ফলশ্রুতিতে ওই নেতা নিজেকে আত্মগোপন করে এবং মিথ্যা গুমের নাটক সাজায়। মিথ্যা নাটক সাজিয়ে সেটা বিএনপি সরকারের উপর দায় চাপায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অতিদ্রুত তদন্ত সাপেক্ষে এই সুষ্ঠ বিচারের দাবি জানাই।

বরগুনা এইচডি নিউজ 

Komentari 0

Nema komentara

povezani članci

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল Međunarodni চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 82 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ Međunarodni লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 76 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল Međunarodni চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 75 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  Međunarodni আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  62 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ Međunarodni সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 97 Views বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন Međunarodni বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 75 Views কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা Međunarodni কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 78 Views