এক শিক্ষক দিয়েই চলছে প্রাইমারি স্কুল,নেই তদারকি | আই নিউজ বিডি

এক শিক্ষক দিয়েই চলছে প্রাইমারি স্কুল,নেই তদারকি 

****
Eidok-এ শেয়ার
এক শিক্ষক দিয়েই চলছে প্রাইমারি স্কুল,নেই তদারকি 
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও, সংবাদদাতা।।

ঘড়িতে বাজে ২ টা ৪৫ মিনিট। প্রাইমারি স্কুলে আছে চারটি কক্ষ। তারমধ্যে একটাতে চলে অফিস। বাকি তিনটি কক্ষের মধ্যে দুটিতে আছে শিক্ষার্থী।  যাদের মধ্যে পঞ্চম শ্রেণির সাতজন। অপর কক্ষে একই ক্লাসে তৃতীয় ও চতুর্থ মিলে বারোজন শিক্ষার্থী ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পশ্চিম ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলেন, আজকে শুধু আমাদের দুইটা ক্লাস হয়েছে। এভাবেই ক্লাস হচ্ছে কয়েকদিন ধরেই। এছাড়াও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাজিরা না করেই চলছে পাঠদান।

বিদ্যালয়ের বিষয়ে কথা বলতে চাইলে  শিক্ষক আবু তালেব (জুয়েল) বলেন, আমরা তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছি। আজ একজন শিক্ষিকা ব্যক্তিগত কাজে ছুটিতে আছেন এবং অপর একজন শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে গেছেন। তাই আমাকে একাই ক্লাস নিতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দার অভিযোগ, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাব এবং শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে একজন শিক্ষা অফিসে কাজে এসেছেন।তবে একজন শিক্ষক দিয়ে একসঙ্গে তিনটি শ্রেণির পাঠদান কীভাবে সম্ভব-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ক্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।

 

 

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Diğer ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 57 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Diğer ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 53 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Diğer লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 35 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Diğer হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 44 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Diğer হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 36 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Diğer দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 45 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Diğer জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 42 Views