এক শিক্ষক দিয়েই চলছে প্রাইমারি স্কুল,নেই তদারকি | আই নিউজ বিডি

এক শিক্ষক দিয়েই চলছে প্রাইমারি স্কুল,নেই তদারকি 

****
Eidok-এ শেয়ার
এক শিক্ষক দিয়েই চলছে প্রাইমারি স্কুল,নেই তদারকি 
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও, সংবাদদাতা।।

ঘড়িতে বাজে ২ টা ৪৫ মিনিট। প্রাইমারি স্কুলে আছে চারটি কক্ষ। তারমধ্যে একটাতে চলে অফিস। বাকি তিনটি কক্ষের মধ্যে দুটিতে আছে শিক্ষার্থী।  যাদের মধ্যে পঞ্চম শ্রেণির সাতজন। অপর কক্ষে একই ক্লাসে তৃতীয় ও চতুর্থ মিলে বারোজন শিক্ষার্থী ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পশ্চিম ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলেন, আজকে শুধু আমাদের দুইটা ক্লাস হয়েছে। এভাবেই ক্লাস হচ্ছে কয়েকদিন ধরেই। এছাড়াও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাজিরা না করেই চলছে পাঠদান।

বিদ্যালয়ের বিষয়ে কথা বলতে চাইলে  শিক্ষক আবু তালেব (জুয়েল) বলেন, আমরা তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছি। আজ একজন শিক্ষিকা ব্যক্তিগত কাজে ছুটিতে আছেন এবং অপর একজন শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে গেছেন। তাই আমাকে একাই ক্লাস নিতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দার অভিযোগ, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাব এবং শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে একজন শিক্ষা অফিসে কাজে এসেছেন।তবে একজন শিক্ষক দিয়ে একসঙ্গে তিনটি শ্রেণির পাঠদান কীভাবে সম্ভব-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ক্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।

 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা বাংলাদেশ গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 33 ভিউ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ বাংলাদেশ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 51 ভিউ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা বাংলাদেশ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 193 ভিউ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বাংলাদেশ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 72 ভিউ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ বাংলাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 ভিউ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বাংলাদেশ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 ভিউ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 104 ভিউ