আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

Juwel Hossain avatar   
Juwel Hossain
আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা
আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা
ছবি: সংগৃহীত
****

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আজ রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার উভয় পক্ষের শুনানি শেষে তাঁর এই জামিন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আজ দুপুর ২টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন। সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে এ সময় আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

মামলার আইনজীবী মো. আবু তালেব আদালতে মুফতি আমির হামজার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

আইনজীবীরা জানান, এর আগে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন মুফতি আমির হামজা। সেই জামিনের মেয়াদ শেষে আজ তিনি সিরাজগঞ্জ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন জানান। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাঁর আবেদন মঞ্জুর করে স্থায়ী জামিন প্রদান করেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator