জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে                                   --সাবেক শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম

****
Bagikan di Eidok
জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে                                    --সাবেক শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম
Foto: dikumpulkan

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, তা ইতিহাসে নজিরবিহীন। তাই জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্ররা যে আকাঙ্খা ও দাবি থেকে জীবন দিয়েছে, তা তখনই পূর্ণতা পাবে, যখন শেখ হাসিনা ও তাঁর দোসরদের দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে পৌর মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে ও সেক্রেটারী হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী (দক্ষিণ) সভাপতি ইব্রাহিম রনি, জেলা মসজিদ মিশন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হাসানুল বান্না উজ্জল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু তালেব, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোমিন, শামীম হোসেন ও খায়রুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও বেলাল হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বিগত দিনে দেশের কোনো প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল না। ছাত্রলীগ ও তাদের সহযোগীরা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যসহ অস্থিতিশীল এক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। ছাত্রশিবির চায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত হোক। সব রাজনৈতিক, সব ইসলামি দলের ছাত্রসংগঠন ক্যাম্পাসে অবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হোক।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Lainnya ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Lainnya বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Lainnya নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Lainnya সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 166 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Lainnya সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Lainnya শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views