রাঙ্গুনিয়ায় লায়ন্স-রোটারির চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙ্গুনিয়ায় লায়ন্স-রোটারির চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাঙ্গুনিয়ায় লায়ন্স-রোটারির চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী..
রাঙ্গুনিয়ায় লায়ন্স-রোটারির চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী..
ছবি: সংগৃহীত
মানবিক এ উদ্যোগে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসে..

 

নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চক্ষু ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মানবিক এ উদ্যোগে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবাও দেওয়া হয়। চক্ষু পরীক্ষার পর বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রায় ১০০ জন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তীতে বিশেষায়িত হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রোটারি ক্লাব অব চিটাগাং রয়েলসের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান জসিম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রোটারি ও লায়ন্স ক্লাবের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং রয়েলসের ২০২৫-২৬ সেশনের সভাপতি মো. আবু নাছের, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, রোটারিয়ান আবছার, রোটারিয়ান মুরাদসহ রোটারি ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারম্যান কাজী ইকবালুর রহমান, লিও ক্লাব চট্টগ্রামের সভাপতি লায়ন ফজলে রাব্বি, লায়ন নুর মোহাম্মদ বাবর, ক্যাম্প অর্গানাইজার আব্দুল কাদির গাজী, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের প্রতিনিধি, ইবনে সিনা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহফুজুল কাদেরসহ লায়ন্স ও রোটারি পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ এখনও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সন্তোষ প্রকাশ করেন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

Hiçbir yorum bulunamadı


News Card Generator