রাঙ্গুনিয়ায় লায়ন্স-রোটারির চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী | আই নিউজ বিডি

রাঙ্গুনিয়ায় লায়ন্স-রোটারির চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী

মানবিক এ উদ্যোগে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসে..
Eidok-এ শেয়ার
রাঙ্গুনিয়ায় লায়ন্স-রোটারির চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী
ছবি: সংগৃহীত

 

নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চক্ষু ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মানবিক এ উদ্যোগে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবাও দেওয়া হয়। চক্ষু পরীক্ষার পর বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রায় ১০০ জন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তীতে বিশেষায়িত হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রোটারি ক্লাব অব চিটাগাং রয়েলসের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান জসিম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রোটারি ও লায়ন্স ক্লাবের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং রয়েলসের ২০২৫-২৬ সেশনের সভাপতি মো. আবু নাছের, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, রোটারিয়ান আবছার, রোটারিয়ান মুরাদসহ রোটারি ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারম্যান কাজী ইকবালুর রহমান, লিও ক্লাব চট্টগ্রামের সভাপতি লায়ন ফজলে রাব্বি, লায়ন নুর মোহাম্মদ বাবর, ক্যাম্প অর্গানাইজার আব্দুল কাদির গাজী, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের প্রতিনিধি, ইবনে সিনা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহফুজুল কাদেরসহ লায়ন্স ও রোটারি পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ এখনও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সন্তোষ প্রকাশ করেন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি আন্তর্জাতিক ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি 57 ভিউ যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল 47 ভিউ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল আন্তর্জাতিক শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল 94 ভিউ ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা আন্তর্জাতিক ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা 71 ভিউ পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত আন্তর্জাতিক পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত 74 ভিউ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান আন্তর্জাতিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান 60 ভিউ ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা আন্তর্জাতিক ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা 51 ভিউ