জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১টি পরিবারের মাঝে ট্রাস্ট ফান্ড থেকে মোট ৭৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (১৩ জুন) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী হতাহতদের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন। 

এ সময় জয়পুরহা জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিআরটিএর পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এ মানবিক উদ্যোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী এবং সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সরকারের এ সহায়তা পেয়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই স্বজন হারানোর বেদনার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 16 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 42 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 16 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 37 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ضلع کی خبریں জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 44 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের ضلع کی خبریں ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 28 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন ضلع کی خبریں সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 34 Views