ভুরুঙ্গামারীতে সক্রিয় ছিনতাই চক্রের দুই সদস্য আটক | আই নিউজ বিডি

ভুরুঙ্গামারীতে সক্রিয় ছিনতাই চক্রের দুই সদস্য আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।..
Eidok-এ শেয়ার
ভুরুঙ্গামারীতে সক্রিয় ছিনতাই চক্রের দুই সদস্য আটক
ছবি: সংগৃহীত

 মিনহাজুল ইসলাম 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ জুন) গভীর রাতে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ফেরদৌস রহমান অন্তর (২৮) এবং সুলতান আলীর ছেলে মাসুদ মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকালে দক্ষিণ ভরতেরছড়া গ্রামের অটোরিকশা চালক রকি মিয়া (১৯) যাত্রী নিয়ে ভুরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর উদ্দেশ্যে রওনা হন। পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি তাকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করায়। এতে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর নানা রুস্তম আলীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে একটি সংঘবদ্ধ অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রের সদস্যরা যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালক ও যাত্রীদের সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইকৃত অটোরিকশাটি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের ফারুক এন্টারপ্রাইজ নামের একটি শোরুমে বিক্রির কথা স্বীকার করেছেন।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Tội phạm মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 96 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Tội phạm কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Tội phạm আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 69 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Tội phạm সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 99 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Tội phạm থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Tội phạm সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Tội phạm কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 108 Views