রাউজানে গুলিবিদ্ধ হয়ে নিহত রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাউজানে গুলিবিদ্ধ হয়ে নিহত রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাউজানে গুলিবিদ্ধ হয়ে নিহত রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ..
রাউজানে গুলিবিদ্ধ হয়ে নিহত রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ..
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী বাজার এলাকায় শনিবার সকালে দুর্বৃত্তদের গুলিতে রাঙ্গুনিয়ার এক যুবদল নেতা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তি মাকসুদুল আলম চৌধুরী মাসুদ। তিনি রাঙ্গুনিয়া ..

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী বাজার এলাকায় শনিবার সকালে দুর্বৃত্তদের গুলিতে রাঙ্গুনিয়ার এক যুবদল নেতা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তি মাকসুদুল আলম চৌধুরী মাসুদ। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন চৌধুরীর সহোদর ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে তার মাথায় গুরুতর আঘাত ও গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়া-রাউজান-কাপ্তাই সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। 
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়াত হোসেন জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার বিস্তারিত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

Không có bình luận nào được tìm thấy

News Card Generator