বিয়ানীবাজারে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫ | আই নিউজ বিডি

বিয়ানীবাজারে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

****
Eidok-এ শেয়ার
বিয়ানীবাজারে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫
ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলায় মসজিদের কমিটি ও ফান্ড নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও বৃদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চান্দলা জামে মসজিদের নতুন কমিটি গঠন ও ফান্ড ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। নামাজ শেষে বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাবুল হোসেন (৫৫), রফিক উদ্দিন (৫৩) ও আজমল আলী (৯৮) সহ কয়েকজন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Komentari 0

Nema komentara

povezani članci

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religija i Obrazovanje মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 44 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religija i Obrazovanje সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 83 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Religija i Obrazovanje শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 44 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Religija i Obrazovanje ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 72 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religija i Obrazovanje নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 247 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religija i Obrazovanje সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 70 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religija i Obrazovanje ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 133 Views