রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ পরিবার | আই নিউজ বিডি

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ পরিবার

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক কিশ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ পরিবার
ছবি: সংগৃহীত

 

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিবা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিবা রানী রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলোমেশিনচালিত ট্রাক তাকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক যানটিকে আটক করার চেষ্টা করে। এ সময় চালক ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটির চালকের নাম বাবলু হোসেন। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বলে পরিচয় দিয়েছেন।

 

এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শিবার বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 96 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 69 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 99 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 108 Views