মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিকদের বিরোধ নিষ্পত্তি | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিকদের বিরোধ নিষ্পত্তি

সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাত্রীসেবা ও শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা নিশ্চিত..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিকদের বিরোধ নিষ্পত্তি
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অচলাবস্থা ও বিরোধ নিরসনে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উভয় পক্ষের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. নাসের রহমান,ডা. সাখাওয়াত হাসান জীবন,এমরান আহমেদ চৌধুরী এবং আব্দুল মালিক।

এছাড়া সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী,সিলেট রেঞ্জের ডিআইজি,সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ এবং সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি. কে. গউছ এমপি বলেন,পরিবহন খাতের স্থিতিশীলতা ও জনস্বার্থ রক্ষায় সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান এবং যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি বলেন,আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পরিবহন ব্যবস্থার স্বাভাবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

দীর্ঘ আলোচনা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতা,সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

注释 0

没有找到评论

相关文章

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 39 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 其他 ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 其他 সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views