বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত | আই নিউজ বিডি

বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

শুক্রবার বিকেল ৫টার পর দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে এ ঘটনা ঘটে। এর আগে ৮ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে মোরছালিন ও নবীর হোসেন নামে দুই বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার মুজিবুর রহমান নদীর চরে ভারতের তারবেড়া এলাকার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই যুবকটি মারা যান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ চর এলাকায় পড়ে ছিল।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ভারতীয় বিএসএফ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল International চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 82 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ International লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 76 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল International চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 75 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  International আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  62 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ International সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 97 Views বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন International বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 75 Views কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা International কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 78 Views