বাগেরহাটের চুলকাটিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের চুলকাটিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটের চুলকাটিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে জুম্মার নামাজ চলাকালীন সময়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (১২ জুন) দুপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাগেরহাটের চুলকাটি বাজারের প্রধান ফটকের সামনে থেকে রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজী এর নেতৃত্বে বাগেরহাট জেলা ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন মিলে একটি ঝটিকা মিছিল করে।  ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই' ‘চলছে লড়াই, চলবে, ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, জুমার নামাজ চলাকালীন সময় মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চুলকাটি বাজারে এসে একটি মিছিল করে সেখান থেকে পালিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 45 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 89 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 85 ভিউ আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে আইন-আদালত আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 ভিউ সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা আইন-আদালত সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 59 ভিউ