ম্যাসেঞ্জারে পরিচয়, প্রেমের টানে বরগুনার স্কুলছাত্রী নিখোঁজ; ঢাকার… | আই নিউজ বিডি

বরগুনা

ম্যাসেঞ্জারে পরিচয়, প্রেমের টানে বরগুনার স্কুলছাত্রী নিখোঁজ; ঢাকার সাভার থেকে উদ্ধার, আটক ৪ জন সমকামী

বরগুনার এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় ঢাকার সাভার থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
ম্যাসেঞ্জারে পরিচয়, প্রেমের টানে বরগুনার স্কুলছাত্রী নিখোঁজ; ঢাকার সাভার থেকে উদ্ধার, আটক ৪ জন সমকামী
ছবি: সংগৃহীত

এ ঘটনায় সমকামী সম্পর্কের অভিযোগে জড়িত চার নারীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন সকালে বরগুনা কলেক্টরেট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিথিলা আক্তার জুঁই (১৩) নিখোঁজ হয়। এ ঘটনায় তার নানা মো. মজিবুল হক মধু বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে জুঁইয়ের মা নয়নতারা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

 

তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনা থানা পুলিশের একটি দল ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ি উত্তরপাড়া থেকে জুঁইকে উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সাথী আক্তার মারিয়া (২৮), আর্থি আক্তার (১৭) ও জান্নাত আক্তার যতী (১৬)-কে হেফাজতে নেওয়া হয়।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ বছর আগে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জারের ‘গার্লস গ্রুপ’ নামের একটি অনলাইন গ্রুপের মাধ্যমে পরিচিত হয়। দীর্ঘদিন যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

 

তদন্তে আরও জানা যায়, গত ৬ জুন নাটোর থেকে জান্নাত আক্তার যতী এবং ৭ জুন ধামরাই থেকে আর্থি আক্তার সাভারের হেমায়েতপুরে সাথী আক্তার মারিয়ার বাসায় আসে। পরে মিথিলা আক্তার জুঁইয়ের অনুরোধে তারা একটি প্রাইভেটকার ভাড়া করে ৮ জুন সকালে বরগুনায় পৌঁছায়। সকাল ৯টার দিকে বরগুনা কলেক্টরেট স্কুলের সামনে জুঁইয়ের সঙ্গে দেখা করে তাকে নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা সাভারে সাথী আক্তার মারিয়ার এক সহকর্মীর ভাড়া বাসায় অবস্থান করছিল।

 

পুলিশ অভিযান চালিয়ে সাভারের ওই বাসা থেকে মিথিলা আক্তার জুঁইকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে।

 

বরগুনা থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ভিকটিম মিথিলা আক্তার জুঁইকে আদালতের নির্দেশনা অনুযায়ী বরিশাল সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

 

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের সূত্র ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 96 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 60 ভিউ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ এক্সক্লুসিভ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 83 ভিউ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন এক্সক্লুসিভ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 63 ভিউ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 78 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 102 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 111 ভিউ