কেরানীগঞ্জের মসনদে কার পদচিহ্ন? ভোটের হাওয়ায় তিন তারকার লড়াই.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরানীগঞ্জের মসনদে কার পদচিহ্ন? ভোটের হাওয়ায় তিন তারকার লড়াই..

Salauddin Akbar avatar   
Salauddin Akbar
কেরানীগঞ্জের মসনদে কার পদচিহ্ন? ভোটের হাওয়ায় তিন তারকার লড়াই..
কেরানীগঞ্জের মসনদে কার পদচিহ্ন? ভোটের হাওয়ায় তিন তারকার লড়াই..
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জের ভবিষ্যৎ কার হাতে? ভোটের আগে জনমতের পালস জরিপ।
- সালাউদ্দিন আকবর , কেরানীগঞ্জ..

আসন্ন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নতুন উত্তাপ। অলিগলি, চায়ের আড্ডা, বাজারের মোড় থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্র এখন একটিই আলোচনা, কেরানীগঞ্জের পরবর্তী কর্ণধার কে?

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ। মাঠপর্যায়ের জনসংযোগ, রাজনৈতিক অবস্থান, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং ভোটারদের প্রত্যাশার সমীকরণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনজন প্রভাবশালী মুখ।

ইঞ্জিনিয়ার মো. তৌফিক হাসান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এই প্রার্থী শিক্ষিত, পেশাজীবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে ভোটারদের একাংশের আস্থা অর্জন করেছেন। পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো এবং সুশাসনের প্রতিশ্রুতি তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মোজাদ্দেদ আলী বাবু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত এই নেতা তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিত ও জনপ্রিয়। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক পথচলা তাকে ভোটের সমীকরণে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে।

রেজাউল করিম পল
যুবদল-সংশ্লিষ্ট এই তরুণ নেতা নতুন প্রজন্মের মধ্যে সৃষ্টি করেছেন আলাদা উচ্ছ্বাস। তারুণ্যের সাহস, উদ্যম ও পরিবর্তনের প্রত্যাশাকে সামনে রেখে তিনি ইতোমধ্যে তরুণ ভোটারদের একটি বড় অংশের সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা একটাই, ব্যক্তি বা দলের ঊর্ধ্বে উঠে এমন একজন নেতৃত্বের হাতে উপজেলার দায়িত্ব তুলে দেওয়া, যিনি সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

এখন পুরো কেরানীগঞ্জ যেন অপেক্ষায় আছে একটি দিনের। ব্যালটের নীরব ভাষায় শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে জনগণের আস্থা আর কার গলায় উঠবে বিজয়ের মালা, সেটিই দেখার বিষয়।

Комментариев нет


News Card Generator