কুমিল্লায় ১৪৫ প্রান্তিক চাষীর মাঝে ১ লাখ ৪৫ হাজার মাছের পোনা বিতরণ, স্বাবলম্বিতার নতুন স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় ১৪৫ প্রান্তিক চাষীর মাঝে ১ লাখ ৪৫ হাজার মাছের পোনা বিতরণ, স্বাবলম্বিতার নতুন স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি।..

Md Yousuf  avatar   
Md Yousuf
কুমিল্লায় ১৪৫ প্রান্তিক চাষীর মাঝে ১ লাখ ৪৫ হাজার মাছের পোনা বিতরণ, স্বাবলম্বিতার নতুন স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি।..
কুমিল্লায় ১৪৫ প্রান্তিক চাষীর মাঝে ১ লাখ ৪৫ হাজার মাছের পোনা বিতরণ, স্বাবলম্বিতার নতুন স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি।..
ছবি: সংগৃহীত
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি-এর উদ্যোগে কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মুরাদনগর, চান্দিনা ও বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। আঞ্চলিক ব্যবস্থাপক নুসরাত ..

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি-এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ

কুমিল্লা জেলার দাউদকান্দি, তিতাস, মুরাদনগর, চান্দিনা ও বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি।

সম্প্রতি আসমানিয়া, রায়পুর, মালিগাঁও, শালিয়াকান্দি, ইলিয়টগঞ্জ, নবাবপুর, গোল্লা কমপ্লেক্স, মাধাইয়া, চান্দিনা, মোহনপুর, হরিপুর ও রামমোহন এলাকার নির্বাচিত উপকারভোগীদের মাঝে এই মাছের পোনা বিতরণ করা হয়।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রান্তিক ও স্বল্প আয়ের পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, পারিবারিক আয় বৃদ্ধি করা এবং ক্ষুদ্র মৎস্য খামার গড়ে তুলতে তাদের উৎসাহিত করা। মাছের পোনা বিতরণের পাশাপাশি উপকারভোগীদের মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ বিষয়ক প্রাথমিক পরামর্শও প্রদান করা হয়।

উপকারভোগীরা জানান, ব্র্যাকের এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি, কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক নুসরাত জাহান মীম। তাঁর দূরদর্শী পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার ফলে শতাধিক প্রান্তিক পরিবার মাছ চাষের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি-এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator