ফেনী প্রতিনিধি: ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রায় দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় স্বামীর বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন।
অন্যদিকে, নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে পৃথক একটি মামলা করেন।
পরবর্তীতে আদালতে দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে পারিবারিক বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
এরপর আদালত পৃথক দুই মামলায় স্বামী ও স্ত্রী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. সুমনকে এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলা দুটির পরবর্তী কার্যক্রম আইনানুগভাবে চলমান রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
ফেনীতে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠানোর… | আই নিউজ বিডি
ফেনীতে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0