এ সময় তাদের কাছ থেকে ৩ শত ৫০ মিটার চোরাই তার উদ্ধার করা হয়।
থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে গত ৮ জুন সোমবার সন্ধায় উপজেলার নান্দেড়াই গ্রামের ময়েন উদ্দিন চেয়ারম্যানের এম এইচ পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার ধারে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আবুল কালাম আজাদের ছেলে পলাশ উদ্দিন (৩০), দিনাজপুর জেলার বিরামপুর থানার পুর্ব জগন্নাথপুর এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৭), ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষবাপাড়ার জাকির হোসেনের ছেলে আরিফ হোসেন (২১) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পরস্পরের যোগসাজশে অপটিক্যাল ফাইবার তার চুরি করতে ধরলে এলাকাবাসি তাৎক্ষণিক থানায় জানালে পুলিশ দ্রুত গিয়ে তাদের হাতেনাতে ৩ শত ৫০ মিটার তারসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদুন নবী বলেন, আটককৃতদের বিরুদ্ধে গত ৯ জুন মঙ্গলবার নিয়মিত মামলা দায়ের করে ১০ জুন বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এই চক্রের সাথে জড়িত এবং ঘটনাস্থল থেকে পলাতক অন্যান্য আসামিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।