নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগ, মানসিক যন্ত্রণায়… | আই নিউজ বিডি

নওগাঁ

নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগ, মানসিক যন্ত্রণায় যুবকের বিষপানে মৃত্যু

****
Eidok-এ শেয়ার
নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগ, মানসিক যন্ত্রণায় যুবকের বিষপানে মৃত্যু
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগ, মানসিক যন্ত্রণায় যুবকের বিষপানে মৃত্যু

মোঃ হারুন অর রশিদ | মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় বাবার সঙ্গে স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগ এবং আপত্তিকর ছবি-ভিডিও দেখার পর মানসিকভাবে ভেঙে পড়ে বিষপান করে আত্মহত্যা করেছেন ত্বালহা (২২) নামে এক যুবক। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকগ্রামের বাসিন্দা ত্বালহা পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী তার বাবার বাড়ি বৈলশিং গ্রামে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে বাবা তাইজুল ইসলামের সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে ত্বালহার সন্দেহ ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পবিত্র ঈদুল আজহার কিছুদিন আগে ত্বালহা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ রয়েছে। 
পরে মোবাইল ফোনে কিছু ছবি ও ভিডিও দেখতে পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয়দের দাবি, বিষয়টির বিচার চেয়ে ত্বালহা স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হন। ঈদের আগের দিন রাতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো সন্তোষজনক সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে সামাজিক অপমান ও মানসিক চাপ আরও বেড়ে যায়।


পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন বিকেলে উপজেলার মনহরপুর এলাকায় বিষপান করেন ত্বালহা। পরে এক পথচারীকে বিষয়টি জানিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।


সোমবার (8/6/26)বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত বাবা তাইজুল ইসলাম এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং তার আচরণ নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Forbrydelse দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 40 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Forbrydelse চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 28 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 104 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Forbrydelse কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 56 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Forbrydelse আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 72 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Forbrydelse থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 94 Views