পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কবির আটক | আই নিউজ বিডি

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কবির আটক

বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা গোলাম কবিরকে (৫৫) আটক করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কবির আটক
ছবি: সংগৃহীত

আতিকুর রহনান আতিক শিকদার

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে (৫৫) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) বিকেল প্রায় ৫টার দিকে পাথরঘাটা পৌর এলাকার তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা গোলাম কবির ২০১৯ সালের পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন দাদু-কে পরাজিত করে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন-এর কাছে পরাজিত হন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম জানান, ‘ডেভিল হান্ট’ তালিকাভুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেয়নি থানা পুলিশ।

বরগুনা এইচডি নিউজ

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত ضلع کی خبریں খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী ضلع کی خبریں ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ ضلع کی خبریں ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার ضلع کی خبریں সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু ضلع کی خبریں চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা ضلع کی خبریں চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ضلع کی خبریں চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views