কলেরা স্যালাইনের সংকটে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কলেরা স্যালাইনের সংকটে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
কলেরা স্যালাইনের সংকটে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা..
কলেরা স্যালাইনের সংকটে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এতে জরুরি চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবারের মান নিয়েও অভিযোগ উঠেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় স্যালাইন না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এতে একদিকে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে জরুরি সময়ে চিকিৎসা সেবা পেতেও বিলম্ব হচ্ছে।
রোগীর স্বজন সুমন মিয়া জানান, রাত ২টার দিকে হাসপাতালে স্যালাইন না পেয়ে মাধবপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে খোঁজাখুঁজি করতে হয়েছে। পরে অনেক কষ্টে স্যালাইন সংগ্রহ করে রোগীর চিকিৎসা চালাতে সক্ষম হন।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, কয়েকটি ওয়ার্ডের বেড অপরিষ্কার অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে দুর্গন্ধের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া হাসপাতালে সরবরাহ করা খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, “বছরের শেষ ও মাসের শেষ হওয়ায় সরবরাহ ব্যবস্থায় সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। তবে খুব দ্রুত নতুন স্যালাইনের চালান হাসপাতালে পৌঁছাবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, কলেরার মতো সংক্রামক রোগের চিকিৎসায় স্যালাইনের সংকট অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত স্যালাইন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীসেবা ও খাবারের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator